slideshow 1 slideshow 2 slideshow 3

You are here

দায়হীন দায়বদ্ধতা

দায়হীন দায়বদ্ধতাই ভোগালো আজীবন
এতে আর নতুনত্ব কই?
যে নদীর বুকে ছিলো দুপুরের সতেজ চঞ্চলতা
সন্ধ্যায় নরম বৈঠার টান
তার কানে মুখ রেখে
প্রণয়ের গান আর কবে শুনিয়েছি
তবুও তো চেতনায়
নদী মানেই ইছামতি'র স্মৃতি।
কবেকার একদিন সন্ধ্যার লঞ্চ,বিকেলের পার্ক
অচেনা দুপুরে ডেকে ওঠা একটি পাখি
এমন-কি জানাজানি তাদের-আমার
তারপরও করস্পর্শে বেজে ওঠে
বেহালায় তাদেরই সুর।
এই যে গড়িয়ে যাওয়া দিন
নতুন কিছু নয়,কেবলই গড়িয়ে যায়
পুরনো দায়হীন দায়বদ্ধতাই
ভোগাবে নতুনরুপে আমরণ।
মনে রাখার দায় নেই বলে
ভুলে থাকবার প্রশ্ন উঠবেনা কোনদিনই।।

বি.দ্র.কোবতে দিয়েই শুরু করলুম।এর আগে নাগুতে দিয়েছিলাম।জানি না এই ব্যাপারে উন্মোচনের নিয়ম কি।

12345
Total votes: 10

মন্তব্য

আরফান আহমেদ-র ছবি

উন্মোচনে স্বাগতম!!

কুতায় ছেলেন তা বলিবার প্রয়োজন কি? উন্মোচনের লেখকরা উন্মোচনের নিয়ম তৈরি করে। আপ্নেও নিয়ম তৈরি করা স্টাট করেন।

বাবু আহমেদ-র ছবি

ধইন্যা।তয় আপ্নের উপ্রে গোস্বা আছি হাল্কা।পরের সমাবেশ এ আইলেন না ক্যান?

পাকিস্তানী এবং ভারতের দালালমুক্ত,রাজাকারমুক্ত,রাজাকারমুক্ত এবং রাজাকারমুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই।

কোবতে ভালা পাইলাম। দারুণ। উন্মোচনে চুটিয়া লেখেন, সে হোক কবিতা ববিতা কিম্বা সবিতা। আমরা সব গোগ্রাসে গিলবার জন্য রেডি।

বাবু আহমেদ-র ছবি

বাঘ মামা...আপ্নেরে ধইন্যা কি দিমু...আপ্নের কথায়ই তো আইলাম এইখানে।

পাকিস্তানী এবং ভারতের দালালমুক্ত,রাজাকারমুক্ত,রাজাকারমুক্ত এবং রাজাকারমুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই।

আপন আপন লাগলো বাক্যগুলো.. উন্মোচনে স্বাগতম বাবু।

বাবু আহমেদ-র ছবি

নাগরিকের বাইরে এই প্রথম।কিন্তু নাগরিকে যেমন ছিলাম এখনও তেমনই লাগতেছে।সব কাছের মানুষগুলা।নয়া জায়গায় আইছি মনেই হয় না।

পাকিস্তানী এবং ভারতের দালালমুক্ত,রাজাকারমুক্ত,রাজাকারমুক্ত এবং রাজাকারমুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই।

আজাদ-র ছবি

বেশতো কোবতে..

উন্মোচনে উষ্ণ অভিনন্দন...

বাবু আহমেদ-র ছবি

থ্যাঙ্কস আজাদ ভাই।আপ্নের সাথে ওম্নে পরিচয় হয় নাইক্কা এতোদিনে।হইয়া যাইবো।ব্যাপার না।উষ্ণ অভনন্দনের লাইজ্ঞা উষ্ণ কৃতজ্ঞতা।

পাকিস্তানী এবং ভারতের দালালমুক্ত,রাজাকারমুক্ত,রাজাকারমুক্ত এবং রাজাকারমুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই।

নিঝুম মজুমদার-র ছবি

 ভালো লাগলো আপনাকে দেখে। কেমন আছেন? অনেক দিন আপনার পড়া হয় নি।

নিঝুম মজুমদার-র ছবি

 *লেখা

বাবু আহমেদ-র ছবি

নিঝুম'দা......কেমন আছেন?????অনেকদিন হইলো আপনার লেখা পড়ি  না।নাগু তে অনিয়মিত ক্যান?

পাকিস্তানী এবং ভারতের দালালমুক্ত,রাজাকারমুক্ত,রাজাকারমুক্ত এবং রাজাকারমুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই।

মাহবুব রশিদ-র ছবি

আছিলা না জানি কোন পরবাসে

আইলা;

আইসাই কবিতা একখান ।

তয় হেইদিন থাইক্যা বাজুক মুহে গান
আর কতায় কতায় কবিতা ।
চিনা জায়গা থুইয়া আই্লা অচিন-বৈদ্যাশে

তুমরাই কও ব্যামাহে,

কবিতা কি এবাই আহে ?

বাবু আহমেদ-র ছবি

মাফ করন যায় না???কি ভুল্টাই না করছিলাম ফেবুতে নক কইরা।আল্লাহ,আমারে উডাইয়া নাও...নাইলে দড়ি ফালাও...বাইয়া উডি যাই...

পাকিস্তানী এবং ভারতের দালালমুক্ত,রাজাকারমুক্ত,রাজাকারমুক্ত এবং রাজাকারমুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই।

চাটিকিয়াং রুমান-র ছবি

কবিদের কাতারে নাম লিখালেন তাহলে।

আমি যে কবে কোবতে লিখুম!

বল বীর- বল উন্নত মম শির, শির নেহারি' আমারি নত-শির ওই শিখর হিমাদ্রির।

মন্তব্য